indore

Blog by indore

Bengali Original Song


আয় মন, বেড়াতে যাবি।

কালী-কল্পতরুমূলে রে (মন) 

চারি ফল কুড়ায়ে পাবি ॥


প্রবৃত্তি নিবৃত্তি জায়া, (তার) নিবৃত্তিরে সঙ্গে লবি। 

ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব-কথা তায় সুধাবি ।। 


শুচি অশুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। 

যখন দুই সতীনে পিরিত হবে, তখন শ্যামা মাকে পাবি ॥


অহংকার ...





16.01.26 10:00 AM - Comment(s)

Bengali Original Song

সুরা পান করি না আমি সুধা খাই জয় কালী বলে,
মন-মাতালে মাতাল করে মদ-মাতালে মাতাল বলে।

গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃত্তি তায় মশলা দিয়ে;
জ্ঞান শুঁড়িতে চোঁয়ায় ভাঁটী পান করে মোর মন-মাতালে।

মূল মন্ত্র যন্ত্রভরা, শোধন করি বলে তারা;
প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে।


শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (প্র...




15.01.26 10:00 AM - Comment(s)

Bengali Original Song

আমার কি ফলের অভাব।
পেয়েছি যে ফল, জনম সফল, 
মোক্ষ-ফলের বৃক্ষ রাম হৃদয়ে ॥
শ্রীরামকল্পতরুমূলে বসে রই-
যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। 
ফলের কথা কই, (ধনি গো), ও ফল গ্রাহক নই;
যাব তোদের প্রতিফল যে দিয়ে ।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (প্রথম সংস্করণ ১৯৮৬-৮৭, পৃষ্ঠ ৩০)

14.01.26 02:10 PM - Comment(s)

Bengali Original Song

কে জানে কালী কেমন?
ষড় দর্শনে না পায় দরশন ।
মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন।
কালী পদ্মবনে হংস-সনে, হংসীরূপে করে রমণ ॥
আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন।
তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন ॥
মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমন।
মহাকাল জেনেছেন কালীর মর্...
14.01.26 10:00 AM - Comment(s)