Blog tagged as kathamrita songs
02.05.26 10:12 AM - Comment(s)
02.05.26 10:00 AM - Comment(s)
02.05.26 10:00 AM - Comment(s)
02.05.26 10:00 AM - Comment(s)
02.05.26 10:00 AM - Comment(s)
Bengali Original Song
ভুবন ভুলাইলি মা, হরমোহিনী।
মূলাধারে মহোৎপলে, বীণাবাদ্য-বিনোদিনী।
শরীর শারীর যন্ত্রে সুষুম্নাদি এয় তন্ত্রে,
গুণভেদ মহামন্ত্রে গুণত্রয়বিভাগিনী ॥
আধারে ভৈরবাকার ষড়দলে শ্রীরাগ আর,
মণিপুরেতে মন্ত্রার, বসন্তে হৃৎপ্রকাশিনী।
বিশুদ্ধ হিল্লোল সুরে, কর্ণাটক আজ্ঞাপুর...
Bengali Original Song
গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না।
ও দুটি চরণ বিনা আমার মন, অন্য কিছু আর জানে না ।।
তপন-তনয়, আমায় মন্দ কয়, কি দোষে তাতো জানি না।
ভবানী বলিয়ে, ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা,
অকূলপাথারে ডুবাবে আমারে, স্বপনেও তা জানি না ॥
স অহরহর্নিশি শ্রীদুর্গানামে ভাসি, তবু দুখরাশ...
Bengali Original Song
সদানন্দময়ী কালী, মহাকালের মনোমোহিনী।
তুমি আপন সুখে আপনি নাচ, আপনি দাও মা করতালি ॥
আদিভূতা সনাতনী, শূন্যরূপা শশিভালি।
ব্রহ্মাণ্ড ছিল না যখন (তুই) মুণ্ডমালা কোথায় পেলি ॥
সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। যেমন করাও তেমনি করি মা, যেমন বলাও তেমনি বলি...
Bengali Original Song
মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী। স্বকার্য সাধনে চল মা শির মধ্যে,
পরম শিব যথা সহস্রদল পদ্মে,
করি ষড়চক্র ভেদ ঘুচাও মনের খেদ,
চৈতন্যরূপিণি।
শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (প্রথম সংস্করণ ১৯৮৬-৮৭, পৃষ্ঠ ২১২)
Bengali Original Song
মন রে কৃষি কাজ জানো না।
এমন মানব-জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা।
কালীনামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না।
সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে যম ঘেঁসে না ॥
গুরুদত্ত বীজ রোপণ করে, ভক্তিবারি সেঁচে দেনা।
একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নেনা ॥
শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (প্রথম সংস...
