Blog categorized as Kathamrita Songs

Bengali Original Song


শমন আসবার পথ ঘুচেছে, আমার মনের সন্দ ঘুচে গেছে।


ওরে আমার ঘরের নবদ্বারে চারি শিব চৌকি রয়েছে ॥


এক খুঁটিতে ঘর রয়েছে, তিন রজ্জুতে বাঁধা আছে। সহস্রদল কমলে শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে ॥


শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (প্রথম সংস্করণ ১৯৮৬-৮৭, পৃষ্ঠ ২২১)

02.05.26 10:00 AM - Comment(s)

Bengali Original Song


অভয় পদে প্রাণ সঁপেছি।

আমি আর কি যমের ভয় রেখেছি ।


কালীনাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি।

আমি দেহ বেচে ভবের হাটে, দুর্গানাম কিনে এনেছি।


কালীনাম-কল্পতরু হৃদয়ে রোপণ করেছি।

এবার শমন এলে হৃদয় খুলে দেখাব তাই বসে আছি ॥


দেহের মধ্যে ছজন কুজন, তাদের ঘরে দূর করেছি।

রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্র...





02.05.26 10:00 AM - Comment(s)

Bengali Original Song


মা আমি কি আটাশে ছেলে।

আমি ভয় করিনে চোখ রাঙালে ।


সম্পদ আমার ও রাঙাপদ শিব ধরেন যা হৃৎকমলে।

আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে ॥


শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে।

এবার করব নালিশ নাথের আগে, ডিক্রি লর এক সওয়ালে ॥


জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে।

যখন গুরুদত্ত দস্তাবিজ, গুজরাইব মিছিল ...





21.04.26 01:41 PM - Comment(s)

Bengali Original Song


তার তারিণী। এবার তারো ত্বরিত করিয়ে,

তপন-তনয়-ত্রাসে ব্রাসিত, যায় মা প্রাণী ॥


জগত অম্বে জন-পালিনী, জন-মোহিনী জগত-জননী। যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরিলীলায় ॥


বৃন্দাবনে রাধাবিনোদিনী, ব্রজবল্লভবিহারকারিণী। 

রাসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলাপ্রকাশ ॥ 

গিরিজা গোপজা গোবিন্দ মোহ...




21.04.26 10:00 AM - Comment(s)

Bengali Original Song


ভাব কি ভেবে পরাণ গেল।

যাঁর নামে হরে কাল, পদে মহাকাল, তাঁর কেন কালরূপ হল ।


কালরূপ অনেক আছে, এ-বড় আশ্চর্য কালো,

যাঁরে হৃদিমাঝে রাখলে পরে হৃদপদ্ম করে আলো ॥


রূপে কালী, নামে কালী কাল হতে অধিক কালো।

ও-রূপ যে দেখেছে, সে মজেছে অন্যরূপ লাগে না ভাল ॥


প্রসাদ বলে কুতূহলে এমন মেয়ে কোথায় ছিল।

না দেখ...





21.04.26 10:00 AM - Comment(s)